বেপর্দা ও অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর করণীয়
Question
যে সমস্ত মহিলারা পর্দা করে না এবং এ সম্পর্কে স্বামী সর্তক করার পরও তার কথা শুনে না, এমন স্ত্রীকে আল্লাহর কঠিন আযাব থেকে মুক্তি দেয়ার জন্য স্বামীর কি করা উচিত?
Answer
পর্দা আল্লাহপাক ও তাঁর রাসূলের নির্দেশিত বিধান। তাই এ বিধান পালন করা প্রতিটি নর-নারীর উপর ফরয। আখিরাতের কল্যান অর্জনের সাথে সাথে স্বামী-স্ত্রীর মায়া-মুহাব্বতের স্থায়িত্বের লক্ষ্যে এবং দাম্পত্য জীবনে সুখ ও শান্তিময় করে গড়ে তোলার জন্যই পর্দার এ বিধান। কিন্তু এমনও অনেক লোক আছে, যারা আত্মঅহমিকা, নির্বুদ্ধিতা ও বেওকুফীর কারণে নিজেদের এত বড় উপকারী জিনিসের বিরোধিতা করে থাকে। কাজেই কোন মহিলা যদি পর্দা না করে এবং স্বামীর বলাতেএ তার কথা না শুনে, তাহলে সে একাধারে আল্লাহ ও তার রাসূল এবং স্বামীর অবাধ্যচারিনী সাব্যস্ত হবে। এমতাবস্থায় স্বামী সাধ্যমত স্ত্রীকে বুঝাবে। প্রয়োজন হলে একই ঘড়ে বিছানা আলাদা করে দিবে। এতেও যদি কোন ফল না হয়, তাহলে হালকা শাস্তি প্রয়োগ করবে। এতেও যদি সু-পথে না আসে তাহলে দু’পক্ষের দু’জন মুরুব্বীর দ্বারা ফায়সাল কারাবে। এতেও যদি ফায়দা না হলে স্ত্রীর পবিত্র অবস্থায় শরী‘আত মুতাবিক তালাক দিয়ে কোন দীনদার পর্দানশীল মহিলাকে বিবাহ করে নিবে। আর এ রকম করাই উচিত। কারণ, একজন দীনদার লোকের জন্য দীনদার পর্দানশীল স্ত্রী হওয়া উচিত। বেপর্দা স্ত্রীকে নিয়ে ঘর সংসার করায় মান-সম্মান নিয়ে জীবন যাপন করা এবং তার থেকে নেক সন্তান আশা করা অসম্ভব। (প্রমাণঃ ফাতাওয়ায়ে দারুল উলূম-৯:৩৬)