Masail
100%

রোযা অবস্থায় রক্ত দেয়া

Question

রোযা অবস্থায় শরীর থেকে রক্ত নেয়া যাবে কী অর্থাৎ অন্যকে রক্ত দেয়া যাবে কী?

Answer

অনেকের ধারণা যে, রোযা অবস্থায় শরীর থেকে সিরিজের মাধ্যমে রক্ত বের করলে রোযা নষ্ট হয়ে যাবে। এ ধারণা ঠিক নয়। কেননা, শরীর থেকে রক্ত বের হলে রোযার কোন ক্ষতি হয় না এবং সিরিঞ্জ দিয়ে রক্ত বের করলে রোযা ভাংগে না। তবে ইচ্ছা পূর্বক এ পরিমাণ রক্ত বের করা ঠিক নয় যার কারণে রোযা রাখার শক্তি হারিয়ে ফেলার আশংকা হয় বা রোযা রাখা কঠিন হয়ে পড়ে। অনুরূপভাবে রোযা অবস্থায় টিকা নিলেও রোযার কোন ক্ষতি হয় না।