ইসলামে পালিত দত্তক বিধান

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026বান্দার হক, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

Question

ইসলাম দত্তক বা পালিত পুত্রকে স্বীকৃতি দেয় কি-না?

Answer

ইসলাম পালকপুত্রকে মৌখিকভাবে স্বীকৃতি দেয়। কিন্তু কার্যত স্বীকৃতি দেয় না। হুযুর ﷺ স্বয়ং হযরত যায়িদ বিন হারেছা রা.-কে মৌলিকভাবে পালকপুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু পালকপুত্রের বংশধারা তার আসল পিতা থেকেই প্রমাণিত হবে এবং পালকপুত্র আপন পুত্রের ন্যায় উত্তরাধিকার পাবে না। এমনিভাবে পালকপুত্রের স্ত্রীর সাথে তালাকের পরে বিবাহ জায়িয হবে। কেননা, হুযুর ﷺ যায়িদ বিন হারিসার স্ত্রী হযরত যাইনাব বিনতে জাহাশ রা.-কে বিবাহ করেছিলেন। [প্রমাণঃ সূরা আহযাব, ৪-৫, জালালাইন শরীফ ২:৩৫৫,৩৫১, সিরাজী ২৭]

وَمَا جَعَلَ اَزۡوَاجَکُمُ الّٰٓیِٴۡ تُظٰہِرُوۡنَ مِنۡہُنَّ اُمَّہٰتِکُمۡ ۚ وَمَا جَعَلَ اَدۡعِیَآءَکُمۡ اَبۡنَآءَکُمۡ ؕ ذٰلِکُمۡ قَوۡلُکُمۡ بِاَفۡوَاہِکُمۡ ؕ وَاللّٰہُ یَقُوۡلُ الۡحَقَّ وَہُوَ یَہۡدِی السَّبِیۡلَ ٤*

اُدۡعُوۡہُمۡ لِاٰبَآئِہِمۡ ہُوَ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ ۚ فَاِنۡ لَّمۡ تَعۡلَمُوۡۤا اٰبَآءَہُمۡ فَاِخۡوَانُکُمۡ فِی الدِّیۡنِ وَمَوَالِیۡکُمۡ ؕ وَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ فِیۡمَاۤ اَخۡطَاۡتُمۡ بِہٖ ۙ وَلٰکِنۡ مَّا تَعَمَّدَتۡ قُلُوۡبُکُمۡ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا