এই উম্মতের আলেম বনী ইসরাইলের নবীতুল্য
Question
“এই উম্মতের আলেম বনী ইসরাইলের” নবীতুল্য এটি কী হাদীস?
Answer
عُلَماءُ أُمَّتي كأنبياءِ بني إسرائيلَ
আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীদের মত।
উলামায়ে কেরামের ফজীলত ও দায়িত্ব বয়ান করতে যেয়ে অনেককেই হাদীসে নববী হিসেবে এ বাক্যটি বলতে শোনা যায়। অথচ হাদীস ভান্ডারে অনুসন্ধান করলে হাদীস হিসেবে এর কোন প্রমাণ পাওয়া যায় না।
এ সম্পর্কে সহীহ হাদীস হল “আলেমরা নবীগণের ওয়ারিস”। তাই উলুমে নবুওয়তের হেফাজত ও সংরক্ষণ, এর প্রচার ও প্রসার এবং এর হেদায়াত ও নির্দেশনা অনুযায়ী হকের লালন ও বাতিলের দমনের দায়িত্ব তাদের উপরই বর্তায়।
কিন্তু সেই দায়িত্বের কথা বুঝাতে যেয়ে এ ধরনের মনগড়া উক্তিকে হাদীস বলে চালিয়ে দেয়া কোন ক্রমেই সমীচিন নয়। বিজ্ঞ মুহাদ্দিসীনে কেরাম একে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। তাদের মধ্যে আল্লামা যারকাশী, দামেরী, ইবনে হাজার আসকালানী, আল্লামা সুয়ূতী, মোল্লা আলী কারী এবং আল্লামা শওকানী রহ.-এর নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।