Masail
100%

যবেহ করার সময় যদি দেহ থেকে মাথা পৃথক হয়ে যায়

Question

কোন পশু-পাখি যবেহ করার সময় যদি ছুরী বেশী ধারালো হওয়ার কারণে দেহ হতে মাথা পৃথক হয়ে যায়, তাহরে ঐ প্রাণী খাওয়া জায়িয আছে কি-না?

Answer

কোন পশু-পাখি যবেহ করতে গিয়ে যদি ধারালো ছুরীর কারণে মাথা শরীর থেকে পৃথক হয়ে যায়, তাহলে তা খাওয়াতে কোন অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃতভাবে অথবা বেপরোয়া ভাবে এমনটি করা মাকরূহ। কেননা, এতে প্রয়োজনের বাইরে জানোয়ারটিকে কষ্ট দেয়া হচ্ছে। আর হাদীসে এমন নিষেধ করা হয়েছে।

[প্রমাণঃ হিদায়া ৪:৪৩৪# ফাতাওয়া আলমগীরী ৫:২৮৬# ফাতাওয়া খানিয়া ৩:৩৬৮# ইমদাদুল ফাতাওয়া ৩:৫৪৮]