পরিবার-পরিকল্পনা গ্রহণ

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026বিবাহ তালাক, বিবিধ, মহিলাদের বিষয়

Question

যে সকল মহিলারা পরিবার-পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ, অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে, তাদের হাতের রান্নাকৃত খাবার অথবা অন্য কোন কিছু খাওয়া জায়িয হবে কি-না?

Answer

শরী‘আত সমর্থিত ন্যায় সঙ্গত কোন উযর ব্যতিরেকে অপারেশনের মাধ্যেমে জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি গ্রহণ করা হারাম কবীরা গুনাহ। এহেন অপকর্মের জন্য আল্লাহ তা‘আলার দরবারে ভালভাবে তাওবা করা জরুরী। অবশ্য এই লাইগেশন যদি কোন উযরের কারনে না হয়ে থাকে। তবুও উক্ত মহিলার রান্না খেতে অসুবিধা নেই। তবে যদি কেউ সমাজের গন্য মান্য ব্যক্তি হয় এবং এ ধরনের মহিলার রান্নাকৃত খাবার না খাওয়াতে অন্যদের জন্য নসীহতের কারণ হয় অথবা উক্ত ব্যক্তি যদি এমন হয় যে, তার এই খানা বর্জনের কারনে উক্ত মহিলা অনুতপ্ত হয়ে তাওবা করতে বাধ্য হয়, তাহলে তার হাতের রান্নাকৃত খাবার গ্রহণ না করাই শ্রেয়। [প্রমাণঃ জাদিদ ফিকহী মাসাইল ১ম খণ্ড ১৬৩]