মৃত জন্ম নেয়া শিশুর জানাযা

মুফতী মনসূরুল হক সাহেবJuly 4, 2026কাফন দাফন জানাযা কবর যিয়ারত

Question

যদি কোন শিশু সন্তান মায়ের পেট থেকেই মৃত জন্ম নেয়, তাহলে তার জানাযা পড়তে হবে কি ?

Answer

না, জানাযা পড়তে হবে না। জানাযা ছাড়াই দাফন করতে হবে।

عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الطِّفْلُ لاَ يُصَلَّى عَلَيْهِ، وَلاَ يَرِثُ، وَلاَ يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ

হযরত জাবের রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শিশুর উপর জানাযা পড়া হবে না, তার থেকে কেউ মিরাছ পাবে না এবং তাকেও মিরাছ দেয়া হবে না। তবে যদি জন্মের পর কাঁদে তথা জীবিত জন্ম নেয়।(তাহলে তার জানাযা পড়তে হবে এবং মিরাছ পাবে) [সুনানে তিরমিজী, হাদীস নং-১০৩২]

عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: «لَا يُوَرَّثُ الْمَوْلُودُ حَتَّى يَسْتَهِلَّ، وَلَا يُصَلَّى عَلَيْهِ حَتَّى يَسْتَهِلَّ، فَإِذَا اسْتَهَلَّ، صُلِّيَ عَلَيْهِ وَوُرِّثَ،

ইবরাহীম থেকে বর্ণিত। তিনি বলেন, না কাঁদলে জন্ম নেয়া নবজাতক মিরাছ পাবে না। এবং তার জানাযাও পড়া হবে না যদি না কাদে। তবে যদি কাদে তাহলে তার জানাযা পড়া হবে এবং মিরাছ পাবে। [সুনানে দারেমী, হাদীস নং-৩১৭৪]

وإنلميستهلغسلفىالمختاروادرجفىخرقه،ودفنولميصلعليه (نورالايضاح،كتابالصلاة،بابصلاةالجنازة-138،الفتاوىالهندية،كتابالصلاة،البابالحادىوالعشرونفىصلاةالجنازة،الفصلالثانىفىالغسل-1/159،هداية-1/181)