Masail
100%
বিশেষ প্রয়োজনের জন্য যে টাকা জমা রাখা হয়েছে তার উপর যাকাত
Question
এক ব্যক্তির নিকট কয়েক হাজার টাকা আছে। তার উপর বছর ও অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু তার বাড়ি ঘর নেই, গৃহস্থালী আসবাব পত্র নেই, বিবাহ শাদী এখনও করে নেই। এসব কাজে খরচ করার জন্যই সে ঐ টাকা গুলি গুছিয়েছে। এমতাবস্থায় তার ঐ টাকার উপর কি যাকাত ওয়াজিব হবে?
Answer
হ্যাঁ তার উপর যাকাত ওয়াজিব হবে। তবে বছর পূর্ণ হওয়ার আগেই যদি সে ঘর বাড়ি তৈরী করে বা জিনিষ পত্র কেনে তাহলে যাকাত তার উপর ওয়াজিব হবে না। (আহসানুল ফাতওয়া-৪-২৯১)
মাসআলাঃ নেসাব পরিমাণ মাল কেউ যদি বিশেষ কোন উদ্দেশ্যে যেমন বোনের বিবাহের জন্য জমা করে রাখে তাহলে তার উপর যাকাত ফরয হবে। (ফাতওয়া দারুল উলুম-৬-৬৪)