Masail
100%

জিদ্দা বাসীদের জন্য উত্তম হজ্জ

Question

আমরা এখানে জিদ্দায় যারা প্রবাসী অবস্থায় কর্মরত আছি, তাদের জন্য কোন হজ্জ করা উত্তম?

Answer

মীকাতের মধ্যে অবস্থানরত স্থানীয় বা প্রবাসী যারা আছেন, তারা শুধু মাত্র ‘হজ্জে ইফরাদ’ পালন করবে। তাদের জন্য ক্বিরান বা তামাত্তু করার অনুমতি নেই। তারা সুযোগ মত বছরের মাঝে যার যখন সুযোগ হয়, ইহরাম বেঁধে এসে উমরাহ করে যাবেন। উমরার জন্য কয়েকবার বাইতুল্লাহে আসতে পারেন।