Masail
100%
হায়েযের অবস্থায় যিকির-আযকার
July 3, 2023দু‘আ দুরূদ ও যিকির, মহিলাদের বিষয়, হায়েয নেফায
Question
মহিলারা হায়েযের অবস্থায় তাসবীহ-তাহলীল, জিকির-আযকার করতে পারবে কি-না?
Answer
হায়েযের অবস্থায় নামায ও তিলাওয়াত ব্যতীত জিকির-আযকার, দরূদ শরীফ, ওযীফা পড়তে পারবে, কোন নিষেধ নেই। বরং মহিলাদের জন্য মুস্তাহাব যে, প্রত্যেক নামাযের সময় উযু করে জায়নামাযে বসে নামায পড়ার সময় পরিামাণ ওযীফা, দু‘আ, দরূদ ও ইস্তিগফার পড়া। এতে তার আমলনামায় হাজার রাকা‘আত নামাযের সওয়াব লিখা হয়, সত্তর হাজার গুনাহ মাফ হয়, মর্যাদা বেড়ে যায় এরং ইস্তিগফারের প্রত্যেক শব্দের বিনিময়ে একটি করে নূর লাভ হয়, আর শরীরের প্রত্যেক ফোঁটা রক্তের বদলে হজ্জ ও ওমরার সওয়াব লিথা হয়। [প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ১:১৯৬ বরাতে মাজালিসুল আবরার ৫৬৭ # আহসানুল ফাতাওয়া ২:৭৭]