কাপড় ধুয়ার সঠিক পদ্ধতি
Question
কাপড় ধুয়ার সঠিক পদ্ধতি কি। পাক নাপাক সব কাপড় যদি একটি বালতি তে ভিজিয়ে রাখি এরপর হাল্কা চিপে আবার একই বালতিতে সব গুলি কাপড় এক সাথে ভিজাই, এর পর ভাল করে চিপে শুকাতে দিলে কি কাপড় ধুয়া শুদ্ধ হবে। আর যদি বালতি না পাওয়া যায় তবে পানির টেপে সাবান লাগিয়ে বা সাবান ছাড়া কাপড় ধৌত করা যাবে কি। অর্থাৎ বালতিতে ৩ বার পানি দিয়ে ধৌত করা কি শর্ত ?
Answer
নাপাক কাপড়ের সাথে পাক কাপড় এক বালতিতে ভিজানোর দ্বারা পাক কাপড়ও নাপাক হয়ে যাবে। এক্ষেত্রে সব কাপড় ভালো করে পানি দিয়ে ধৌত করে তিনবার করে নিংড়িয়ে পানি বের করে ফেললে সব কাপড় পবিত্র হয়ে যাবে। যদি বালতি পাওয়া না যায়, তাহলে ট্যাপের নিচে কাপড় রেখে ভালো করে মলে নাপাক দূর করে কাপড় নিংড়ে নিবে। তারপর আবার পানি দিয়ে ধৌত করবে। এভাবে তিনবার পানি দিয়ে ধৌত করে তিনবার ভালো করে নিংড়ে নিলে কাপড় পবিত্র হয়ে যাবে। নাপাক দূর করে তিনবার ধৌত ও তিনবার পানি নিংড়ানো জরুরী। সাবান বা বালতি হওয়া জরুরী নয়।
(وَلَوْ لُفَّ ثَوْبٌ طَاهِرٌ فِي رَطْبٍ نَجَسٍ فَظَهَرَتْ فِيهِ رُطُوبَتُهُ إنْ كَانَ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَّرَ تَنَجَّسَ) فَلَاتَجُوزُ الصَّلَاةُ فِيهِ لِاتِّصَالِ النَّجَاسَةِ بِهِ (وَإِلَّا فَلَا) هُوَ الْأَصَحُّ (كَمَا لَوْ وُضِعَ) الثَّوْبُ حَالَ كَوْنِهِ (رَطْبًا عَلَى مُطَيَّنٍ بِطِينٍ نَجَسٍ جَافٍّ) بِتَشْدِيدِ الْفَاءِ مِنْ جَفَّ؛ لِأَنَّ الْجَفَافَ يَجْذِبُ رُطُوبَةً الثَّوْبِ فَلَا يَتَنَجَّسُ، وَأَمَّا إذَا كَانَ رَطْبًا فَيَتَنَجَّسُ. ( مجمع الأنهر، كتاب الطهارة، بَابُ الْأَنْجَاسِ، ١ /٦٣ ٦٤، ط: دار احياء التراث العربي)
وان كانت غير مرئية يغسلها ثلاث مرات ويشترط العصر فى كل مرة فيما ينعصر (الفتاوى الهندية-1/43، المحيط البرهانى-1/377، مجمع الأنهر-1/90)