মিম্বারের তাকে কুরআন শরীফের বা ধর্মীয় পুস্তকাদি রাখা
Question
মসজিদের মিম্বরে কুরআন শরীফ, তাবলীগী নিসাব ও ধর্মীয় পুস্তকাদি রাখা ঠিক কিনা?
Answer
মসজিদে খুৎবাহ দানের যে মিম্বার থাকে, তার উপর ইমাম সাহেব বসা থাকা অবস্থায় উক্ত মিম্বারের কোন তাকেই কুরআন মাজীদ বা অন্য কোন দ্বীনী পুস্তকাদি রাখা জায়িয হবে না। কেননা, এ সুরতে হয়তো কুরআন কারীম ইমাম সাহেবের পিছনে থাকবে বা বসার জায়গার নীচে থাকবে, যা কুরআনকে মারাত্মকভাবে বে-হুরমতী করার নামান্তর।
এমনিভাবে ইমাম সাহেব উক্ত মিম্বারে বসা না থাকা অবস্থায়ও কুরআন কারীম ও দ্বীনী পুস্তকাদি মিম্বারের সিঁড়ির উপর রাখা আদবের খেলাফ। কারণ সিঁড়িতে বসা হয় এবং পা রাখা হয়। সুতরাং, সেখানে (মিম্বারে) সরাসরিভাবে কুরআন-কিতাব রাখা বে-হুরমতির কাজ। তবে মিম্বারের উপরের তাকে যেখানে কুরআন মাজীদ ও দ্বীনী পুস্তকাদি রাখাওহয়, উক্ত স্থানে কুরআন-কিতাবে রাখতে কোন অসুবিধা নেই। আর এটাকে উরফ তথা লোক সমাজে খেলাফ আদব মনে করা হয় না। সুতরাংপ্রয়োজনে উক্তকুরআন শরীফ ও দ্বীনী পুস্তকাদি রাখা জায়িয হবে।উল্লেখ্য যে, কুরআন মাজীদের পূর্ণ আদব রক্ষার্থে আলাদাভাবে রাখার জন্য কোন ব্যবস্থা করা দরকার। সেজন্য মসজিদ কর্তৃপক্ষের দ্বায়িত্ব হলো কুরআন কারীম ও দ্বীনী পু্স্তাকাদি রাখার জন্য ভিন্নভাবে কোন ব্যবস্থা করা, যেন কুরআনের পূর্ণ আদব রক্ষা পায়। [প্রমাণঃ সূরা হজ্জ আয়াত নং ৩২; ফাতাওয়ায়ে আলমগীরী ৫:৩২৩;ইমদাদুল ফাতাওয়া ৪:৬২২; আগলাতুল আওয়াম ৭৬-৭৭]