স্ত্রীকে সম্পত্তি হেবা করা

Question

আমার কোন ছেলে নেই। ৪ জন মেয়ে আছে। আমার ভাইয়ের ১ ছেলে ও ১ মেয়ে। এছাড়া আমার ৩ জন বোন রয়েছে। ভাই বোনেরা আল্লাহর রহমতে কেউ গরীব নয়। তারা সবাই স্বাচ্ছন্দে জীবন-যাপন করছে। সুতরাং আমি যদি আমার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে হেবা করে দেই তাহলে আমার ভাইবোনদের কোন কষ্ট হবে না। এমতাবস্থায় আমার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে হেবা (দান) করে দেয়া জায়িয হবে কিনা?

Answer

আপনার ইন্তিকালের পর আপনার সম্পদের অধিকাংশ (অর্থাৎ ৩/২ পাবে আপনার মেয়েরা আর মাত্র ৮/১ পাবে আপনার স্ত্রী)। অবশিষ্ট সম্পদ পাবে ভাই ও বোনেরা। কিন্তু সবচেয়ে কম যে পাবে অর্থাৎ স্ত্রী, তাকেই আপনি সমস্ত সম্পত্তি হেবা করতে চান, আর সবচেয়ে বেশী যারা পাবে (অর্থাৎ, মেয়েরা), তাদেরকে বঞ্চিত করতে চান। অল্পের অংশীদারকে বেশী দিয়ে বেশীর অংশীদারকে বঞ্চিত করা জুলুম নয় কি? বিশেষতঃ কন্যাদেরকে বঞ্চিত করা হিন্দুয়ানী প্রথা এবং মারাত্মক অপরাধ। তাই সমস্ত সম্পত্তি স্ত্রীকে হেবা করা আপনার জন্য ঠিক হবে না। অপনার উচিত-সম্পত্তি এভাবেই রেখে যাওয়া। আপনার মৃত্যুর পর সকলেই তাদের হিস্যা অনুযায়ী সম্পত্তি বন্টন করে নিয়ে যাবে।

অথবা শরী‘আত সম্মত কোন কারণ থাকলে আপনি সুস্থ অবস্থায় মেয়েদের ও স্ত্রীকে সমানভাবে ভাগ করে মালিক বানিয়ে দিতে পারেন। তবে বিশেষ কোন কারণ না থাকলে মৃত্যুপূর্ব বন্টন না করাই উচিত। [প্রমাণঃ দুররে মুখতার ৫/৬৯৬, #ইমদাদুল মুফতীন ১০৪৯, #আযীযুল ফাতাওয়াঃ ৭৮৩, #ফাতাওয়া আব্দুল হাইঃ ৩:৩১]