জ্বীনকে বাধ্য করে তদবীর ও বেগানা মহিলাদের চিকিৎসা প্রদান
Question
জনৈক নামধারী মাওলানা সাহেব তাবীজ ও তদবীরের আর্থিক ব্যবসায় এমনভাবে জড়িত হয়ে পড়েছেন যে, বেপর্দা নারী ও যুবতীদের সঙ্গে অবাধে দেখা সাক্ষাৎ করেন, কথা-বার্তা বলেন, ঝাঁড়-ফুঁক ইত্যাদি দেন এবং তিনি বলে থাকেন যে বহু জ্বীন তার বাধ্য রয়েছে। আরো বলেন যে, একবার দু-টি জ্বীন তার অবাধ্য হওয়ায় সেই দু-টিকে তিনি পুড়িয়ে মেরে ফেলেছেন। তার এসব কার্যকলাপ ইসলামী শরী‘আত মুতাবিক বৈধ কি-না?
Answer
শরী‘আতের দৃষ্টিতে পর্দা করা ফরয। পুরুষদের জন্য বেগানা মহিলাদের সাথে বেপর্দা অবস্থায় দেখা সাক্ষাৎ করা হারাম। তাছাড়া তাবীজ-তুমার বা শিরকী কাজের মাধ্যমে জ্বীন জাতিকে বাধ্য করাও নাজায়েয। সুতরাং বর্ণনা অনুযায়ী উক্ত মাওলানা সাহেবের এমন করে থাকলে সে ভন্ড ও ফাসিক। তার নিকট থেকে সকল মুসলমানের দূরে থাকা ঈমানী দায়িত্ব। (প্রমাণঃ #সূরা মুমিনূন-৫, #মিশকাত শরীফ- ২:২৬৯-২৭০ #মিশকাত শরীফ- ১: ২, #কাওয়ায়িদুল ফিক্বহ-৪০৫, #হিদায়াহ-৪:৪৪৪)