Masail
100%
এ বৎসরের কুরবানী আগামী বৎসরে করা
Question
একজন লোকের উপর কুরবানী করা ওয়াজিব এবং সেও নিয়্যত করেছে কুরবানী করবে। কিন্তু গিয়ে দেখল পশুর খুব দাম। তাই সে এবার কুরবানী করল না। এখন সে যদি আগামী বৎসর কুরবানী করে, তাহলে কি তার একটা করলেই চলবে, না দুইটি করতে হবে?
Answer
কুরবানীর কাযা নেই তাই দাম বেশী হলেও সামর্থ অনুপাতে জানোয়ার ক্রয় করে কুরবানী করে নিবে। কুরবানীর দিনসমূহে কুরবানী না করতে পারলে তার মূল্য সদকা করে দিতে হবে। পরবর্তী বছর দুইটি কুরবানী করলে বিগত বছরের দায় এড়ানো যাবে না।
[প্রমাণঃ ফাতাওয়া রহীমিয়া ৩:১৮০# ফাতাওয়া মাহমূদিয়া ১২:৩৩৫]