Masail
100%
মৃত স্বামীর ত্যাজ্য সম্পত্তি বন্টন
Question
এক মুসলমান ভাই, ছয় মেয়ে ও একজন স্ত্রী রেখে ইন্তিকাল করেন। পরে তার বিধবা স্ত্রীর ঐ মৃত ব্যক্তির ছোট ভাই এর সাথে দ্বিতীয় বিবাহ হয়। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পাঁচ ভাই ও এক বোন রয়েছে এবং এই দ্বিতীয় সংসারে তিনটি পুত্র সন্তান হয়। মৃত স্বামীর ত্যাজ্য সম্পত্তিতে এখন ঐ বিধবা স্ত্রীর কোন হক আছে কিনা ঐ ত্যাজ্য সম্পত্তি কিভাবে বন্টন হবে?
Answer
বর্ণনা অনুযায়ী মৃত ব্যক্তির মোট সম্পত্তিকে ২৪ ভাগে ভাগ করতে হবে। বিধবা স্ত্রী মৃত স্বামীর ত্যাজ্য সম্পত্তি ২৪ ভাগ থেকে তিন ভাগ পাবে। আর তার মেয়েরা ১৬ ভাগ পাবে। আর অবশিষ্ট ৫ ভাগ তার ভাই ও বোনেরা পাবে।