কবরের উপর গরু চরানো

Question

আমাদের গ্রামে গোরস্থানের উপর দিয়ে জনসাধারণ আসা-যাওয়া করে এবং প্রায়ই গরু-ছাগল চরানো হয়ে থাকে। এতে কি কোন গুনাহ হচ্ছে ? পবিত্র কুরআন, হাদীসের দৃষ্টিতে উত্তর জানালে কৃতজ্ঞ হব।

Answer

হাদীস শরীফে মুর্দাকে সম্মান করতে আদেশ দেয়া হয়েছে এবং তার সম্মানার্থে কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে। সুতরাং, কবরের উপর দিয়ে চলাচল করা বা তার উপর গরু-ছাগল চরানো নিষেধ। উল্লেখ্য যে, দু‘আ দরুদ পড়ে সাওয়াব রিসানী করা এবং কবর যিয়ারতের জন্য ঠেকার কারণে কবরের উপর দিয়ে যাওয়ার অবকাশ আছে।

(শামী ২:২৪৫, ইমদাদুল ফাতাওয়া ১:৪৯৯, আল-ফিকহুল ইসলামী ২:৫২৬, আহকামে মায়্যিত ৯০ পৃঃ)