এক মসজিদের ওয়াকফকৃত জমিতে দ্বিতীয় আরেকটি মসজিদ নির্মাণ

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 4, 2026কসম ও মান্নত

Question

রহীমুদ্দীন নামক এক ব্যক্তি ১৯৭৫ সালে কুরিয়াদি হাজীবাড়ী মসজিদের জন্য হারিয়াদি গ্রাম থেকে একখন্ড জায়গা ওয়াকফ করে। এতদিন যাবত উক্ত জায়গার আয় হাজীবাড়ী মসজিদেই আসত। আজ থেকে কয়েক মাস আগে রহীমুদ্দীনের ছেলেরা হাজীবাড়ী মসজিদের মুতাওয়াল্লীদের নিকট জিজ্ঞাসা ছাড়াই হারিয়াদি গ্রামের উক্ত জায়গায় মসজিদ নির্মাণ করে। এখন প্রশ্ন হল তাদের এ জায়গা মসজিদ নির্মান জায়েয হয়েছে কি?

Answer

যদি প্রকৃত অর্থেই গ্রাম বা এলাকাবাসী দ্বিতীয় মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে এবং তাদের দায়িত্বশীলগণ এ ব্যাপারে একমত হন যে, প্রথম মসজিদে স্থান সংকুলান হচ্ছে না, তাহলে এমতাবস্থায় উক্ত মসজিদেরই ওয়াকফকৃত স্থানে ভিন্ন আরেকটি মসজিদ বানানো যেতে পারে। এতে কোন অসুবিধা নেই। অবশ্য এ ব্যাপারে মুতাওয়াল্লীকে অবগত করানো উচিৎ ছিল।

আর যদি তা পারস্পরিক বিদ্বেষ ও হানাহানির কারণে হয়ে থাকে, তাহলেও সেটা শর‘ঈ মসজিদ হিসেবে গণ্য হবে এবং সেখানে নামায পড়লে নামায হয়ে যাবে। তবে এমন মসজিদে নামায পড়া উত্তম নয় এবং এবং সেক্ষেত্রে নির্মাণকারীগণ মসজিদ তৈরীর বিরাট ফযীলত থেকে মাহরূম থাকবে।

উল্লেখ্য যে, শর‘ঈ মসজিদ হিসেবে এ মসজিদের পূর্ণ আদব ও সম্মান বজায় রাখতে হবে উক্ত মসজিদে সম্পর্কে কোনরূপ কটূক্তি বা মুসল্লীদের সাথে কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ করা যাবে না। (প্রমাণঃ আল বাহরুর রায়িক ৫: ২৫০ ও ২৫৬, ফাতাওয়া আলমগীরী ২: ৪৫৬, ইমদাদুল মুফতীন ৭৮৯)