তাবীযের টাকা দিয়ে ঘর নির্মাণ
Question
ইমাম সাহেব তাবীযের পরিবর্তে তথাকথিত হাদিয়া হিসেবে হাজার হাজার টাকা গ্রহণ করেন। এই হাদিয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু বৈধ এবং মসজিদ থেকে মাসিক ভাতা পান মাত্র ১০,০০০ টাকা। তিনি ঢাকা শহরের এলাকায় ২তলা ১টি বাড়ি করেছেন এবং দেশেও অনেক জায়গা-জমি কিনেছেন। তাবীযের টাকা দ্বারা বাড়ী ঘর করা জায়িয হবে কি-না?
Answer
আমাদের সকল কাজ সেটা যত ছোটই হোক না কেন তার লক্ষ ও উদ্দেশ্য হওয়া উচিত আখিরাত ও আল্লাহ তা‘আলার সন্তুষ্টি অর্জন। তাই তাবীয ও ঝাঁড় ফুকের বেলায় আমাদেরকে খিদমতে খালক তথা মানব সেবার প্রতি খেয়াল রাখা উচিত। তাবীয লিখে নিয়ম মাফিক বিনিময় নেয়া জায়িয। এবং তার দ্বারা বাড়ী তৈরী ও জমাজমি ক্রয়ও জায়িয। তবে প্রতি তাবীযে হাজার হাজার টাকা বিনিময় নেয়া জায়িয নয়। কাগজ কালি ও অন্যান্য সামগ্রীর ক্রয় মূল্যের সাথে ইনসাফ ভিত্তিক সামান্য পরিমাণ পারিশ্রমিক নেয়া উচিত। এতে মানব সেবার সাথে সাথে লোকজন অধিক পরিমাণে উপকৃত থেকে পারবে। তাছাড়া দুনিয়াবী ও উভয় ব্যাপারে মহল্লার মুসল্লীদের খোঁজ খবর নেয়া ও তাদের সমস্যার সমাধান করা ইমামেরেই দায়িত্ব। [খাইরুল ফাতাওয়া ১:৩৪৫; ফাতাওয়া মাহমূদিয়া ৫:১৬৬]