সহীহ আকীদা
Question
আমার সাথে একটি মেয়ের পরিচিতি আছে। মেয়েটিকে দ্বীনদার বলে মনে হয়েছে। পাচ ওয়াক্ত নামাজ পড়ে, যতদুর সম্ভব সুন্নত পালনের চেষ্টা করে, রমাযানে ইতিকাফ করে এবং ইসলামের বিধি বিধানের প্রতি বেশ আগ্রহী। কিন্তু মেয়ের পরিবার বা বংশ পুরোপুরি ইসলামের অনুসারী নয়, সাথে বিভিন্ন ইসলাম অনুমোদিত নয় এমন কাজ করে বলে মনে হয় যেমন খতনা অনুষ্ঠান, শিশুকে মুখে ভাত অনুষ্ঠান, মিলাদ, কিয়াম ইত্যাদি এবং পর্দা বিধান কেউ পালন করা হয় না। এমতাবস্থা প্রশ্ন হচ্ছে এই মেয়েকে কি বিবাহ করা উত্তম হবে ??
Answer
যদি মেয়েটা বিদআতি কর্মগুলো না করে, এবং পরবর্তীতে পারিবারিকভাবে ধর্মীয় বিষয়ে বিবাদ না হবার নিশ্চয়তা থাকে, তাহলে তাকে বিয়ে করা জায়েজ। কিন্তু যদি সমস্যা হবার সম্ভাবনা থাকে, তাহলে বিয়ে না করাই উচিত। কারণ, সহীহ আকীদা বিশ্বাসী ব্যক্তি বিদআতি ব্যক্তির কুফু তথা সমতা হয় না। আর কুফু ঠিক রেখে বিয়ে করাই উচিত।
عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم تخيروا لنطفكم وانكحوا الاكفاء وانكحوا اليهم
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবচেনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো। [ইবনে মাজাহ-১/১৪১, হাদীস নং-১৯৬৮]
عن جابر، ان النبي صلى الله عليه وسلم قال ; ان المراة تنكح على دينها ومالها وجمالها فعليك بذات الدين تربت يداك;