Masail
100%
চিংড়ি ও সামুদ্রিক খাবার হালাল হারাম প্রসঙ্গে
Question
বর্তমানে আমাদের শহরে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে যেগুলো স্কুইড, অক্টোপাস, কাঁকড়া রান্না করে পরিবেশন করে। প্রশ্ন হলো, এগুলো হালাল কি না ? চিংড়ি এর কোন কাঁটা নেই ঐসব সামুদ্রিক প্রাণীদের মতো কিন্তু তা হালাল।
Answer
সামুদ্রিক এবং নদীর শুধু মাছ খাওয়া জায়েজ। অন্য কোন প্রাণী কোন খাওয়া জায়েজ নয়। সমুদ্র বিশেষজ্ঞগণ সমুদ্র ও নদীতে যেসব প্রাণীকে মাছ বলা হয়, শুধু তাই ভক্ষণ করা যাবে। এছাড়া অন্য প্রাণী ভক্ষণ বৈধ নয়। সেই হিসেবে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এসব মাছ নয় তাই খাওয়া জায়েজ নয়। পক্ষান্তরে চিংড়ি মাছ। তাই তা ভক্ষণ করা যাবে।
ولا يأكل من حيوان الماء إلا السمك، وقال: مالك وجماعة من اهل العلم بإطلاق جميع ما فى البحر الخ (هداية، كتاب الذبائح-4/442، تبيين الحقائق-6/469)
ولا يحل حيوان مائى الا السمك (رد المحتار-9/441)