Masail
100%
জামা’আতের কাতার সোজা করার নিয়ম
Question
নামাযের জামা’আতের কাতার সোজা করার নিয়ম কি? অনেকে বলেন যে, আঙ্গুলের অগ্রভাগ লম্বা রেখার সাথে মিলিয়ে রাখলে নামাযের কাতার সোজা হয়। আবার কেউ বলেন, পায়ের গোড়ালী মিলিয়ে কাতার সোজা রাখতে হবে। কোনটি সঠিক?
Answer
সফ বা নামাযের জামা’আতের কাতার সোজা করার নিয়ম হল একজনের টাখনু অপরজনের টাখনু বরাবর এবং একজনের কাঁধ অন্যজনের কাঁধের বরাবর রাখা। আর যদি কোন মসজিদে কাতারের দাগ দেওয়া থাকে, তাহলে দাগের উপর পায়ের গোড়ালী রেখেও কাতার সোজা করা যায়। দাগে আঙ্গুল রেখে কাতার সোজা করা সম্ভব নয়।[প্রমাণঃ ফাতাওয়া শামী, ১:১৫৮ # তাহতাভী, ২৪৮, # দারুল উলুম, ৩:৩৩৭]