যার কোন পীর নেই তার পীর শয়তান
Question
“যার কোন পীর নেই তার পীর শয়তান” এই কথাটি কী সহীহ?
Answer
من ليس له شيخ فشيخه ابليس
আলোচ্য কথাটি আমাদের সমাজে হাদীস হিসেবে প্রচলিত আছে। পীর -মুরীদীর গুরুত্ব বোঝানোর জন্য অনেকেই এটিকে হাদীস হিসেবে বর্ণনা করে থাকেন। অথচ এটি রাসূলুল্লাহ ﷺ এর হাদীস না বরং কোন হক্কানী বুযুর্গের অভিজ্ঞতালব্ধ উক্তি মাত্র। কেননা যে ব্যক্তি তার মুরব্বী তথা দীনদার উস্তাদ পিতা-মাতা অথবাকোন হক্কানী বুযুর্গের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করে না, সে ব্যক্তি সাধারণত শয়তানের ফাঁদে পড়ে থাকে। তাই হক্কানী উলামায়ে কেরামের শরনাপন্ন হওয়া এবং নেক লোকদের সংসর্গ ও সাহচর্য অবলম্বনের প্রতি গুরুত্ব আরোপের জন্যই কোন বুযুর্গ কথাটি বুঝিয়েছিলেন। তাই আমরা যদি এটিকে বর্ণনা করতে চাই তাহলে এ ভাবেই বর্ণনা করতে হবে, হাদীস হিসেবে এটিকে বর্ণনা করা যাবে না। হযরত নিযামুদ্দীন আউলিয়া রহ. এর মালফুজাত ফাওয়ায়িদুল ফুয়াদ গ্রন্থে আছে, একবার মাওলানা সিরাজুদ্দীন হাফেজ বাদায়ুনী তার দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, “যার কোন পীর নেই, তার পীর শয়তান।” এটি কি রাসূলুল্লাহ ﷺ কর্তৃক বর্ণিত হাদীস? উত্তরে হযরত নিযামুদ্দীন রহ. বললেন, না এটি মাশয়েখের বাণী। (খাইরুল ফাতওয়া -১/৩৬১)