রেডিও, টিভিতে সালাম, সিজদার আয়াত শুনলে করনীয়

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026কুরআন ও তাফসীর, বিবিধ

Question

রেডিও ও টিভিতে সালাম শুনলে, তার জবাব দিতে হবে কিনা? অনুরূপভাবে সিজদার আয়াত শুনলে, সিজদা ওয়াজিব হবে কি না?

Answer

রেডিও, টিভিতে সালাম শুনলে, তার জবাব দেয়া ওয়াজিব নয়। অনুরূপভাবে আগে ধারণকৃত আয়াতে সিজদা শুনলে তিলাওয়াতে সিজদা আদায় করা ওয়াজিব নয়। [ইমদাদুল ফাতাওয়া ৪:২৪৫, ফাতাওয়া মাহমূদিয়া ১:৪২]