খাওয়ার আদব
Question
খানা খাওয়ার আগে লবন চেখে দেখা ও খাওয়ার পর মিষ্টি খাওয়া কি সুন্নত ?
Answer
খানার আগে লবন চেখে দেখা সম্পর্কিত একাধিক হাদীস বর্ণিত হয়েছে। কিন্তু তা নিতান্তই দুর্বল। যা দিয়ে সুন্নত প্রমাণ করা দুস্কর। তাই লবন দিয়ে খানা শুরু করাকে সুন্নত বলা থেকে বিরত থাকাই নিরাপদ।
তবে ফিক্বহের কিতাবে খানার শুরুতে লবন খাওয়াকে মুস্তাহাব বা সুন্নত বলা হয়েছে।
তাই আদব হিসেবে আমল করা যেতে পারে।কিন্তু হাকীকী সুন্নত বলাটা সমীচিন নয়।
আর খানার শেষে মিষ্টি খাওয়া সুন্নত বলা সম্পূর্ণ ভুল। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা খাওয়ার ক্ষেত্রে বিলাসিতা করার কোন সুযোগ ছিল না। কখনো পেট ভরে খানা জুটতো না। মাসের পর মাস বাড়িতে চুলাই জ্বলতো না। তখন খেজুরই হতো একমাত্র সম্বল। আর খেজুরতো মিষ্টি। সেই হিসেবে অনেকে হয়তো খানার পর মিষ্টি খাওয়া সুন্নত বলে থাকেন। কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার পর মিষ্টি জাতীয় দ্রব্য খেয়েছেন মর্মে বর্ণনা পাওয়া যায় না। বরং খেজুর দিয়ে খানা সেরেছেন মর্মে বর্ণনা এসেছে।
তাই খানার শেষে মিষ্টি ভক্ষণ করাকে সুন্নত বলা ঠিক নয়।
عَنْ عَلِيٍّ أَنَّهُ قَالَ: ” مَنِ ابْتَدَأَ غَدَاءَهُ بِالْمِلْحِ، أَذْهَبَ عَنْهُ سَبْعِينَ نَوْعًا مِنَ الْبَلَاءِ ” (شعب الإيمان للبيهقى-5\103، رقم-5952، او 5553)
عَلِيّ بن أبي طَالب مَرْفُوعا: يَا عَلِيُّ عَلَيْكَ بِالْمِلْحِ فَإِنَّهُ شِفَاءٌ مِنْ سَبْعِينَ دَاءً الْجُذَامُ وَالْبَرَصُ وَالْجُنُونُ: لَا يَصِّحُ وَالْمُتَّهَم بِهِ عَبْد اللَّه بْن أَحْمَد بْن عَامر أَوْ أَبُوه فَإِنّهما يرويان نُسْخَة عَنْ أَهْل الْبَيْت كلهَا بَاطِلَة (اللآلى المصنوعة فى الأحاديث الموضوعة للسيوطى، كتاب الأطعمة-2\179)
من السنة أن يبدأ بالملح، ويختم بالملح (كتاب الكراهية-6\34، رد المحتار، كتاب الحظر والإباحة-9\491، خلاصة الفتاوى، كتاب الكراهية، الفصل الخامس فى الأكل-4\360)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ يَأْتِي عَلَيْنَا الشَّهْرُ مَا نُوقِدُ فِيهِ نَارًا، إِنَّمَا هُوَ التَّمْرُ وَالمَاءُ، إِلَّا أَنْ نُؤْتَى بِاللُّحَيْمِ»