Masail
100%

প্রথম বিক্রি বাকিতে

Question

অনেক ব্যবসায়ী সকালে প্রথম বিক্রি বাকিতে করতে চায় না। তার ধারনা প্রথম বিক্রি যদি বাকিতে হয় তাহলে সারা দিন বাকিতেই বিক্রি করতে হবে, এটা কি ঠিক?

Answer

অনেক ব্যবসায়ী সকালে প্রথম বিক্রি বাকিতে করতে চায় না এই আশংকায় যে, প্রথম বিক্রি যদি বাকিতে হয় তাহলে সারা দিন বাকিতেই বিক্রি করতে হবে কিংবা ব্যবসা আজকে মন্দা যাবে। এটাও একটা অশুভ ধারণা। এর কোন বাস্তবতা নেই। তাকদীরে যতটুকু আছে ততটুকু আসবেই, বাকিতে দিলেই কি না দিলেই কি।