হায়েজ অবস্থায় তিলাওয়াত

মুফতী মনসূরুল হক সাহেবOctober 6, 2025হায়েয নেফায

Question

হাফেজা মহিলা যদি কুরআন হিফজ ভুলে যাবার শংকা হয় তাহলে করণীয় কী ? হায়েজ অবস্থায় তিলাওয়াত করার অনুমতি আছে কি ?

Answer

হায়েজ অবস্থায় কুরআন স্পর্শ করা ও তিলাওয়াত করা নিষিদ্ধ। হিফজ ভুল যাবার শংকা হলে, মুখে উচ্চারণ না করে মনে মনে তিলাওয়াত করতে পারবে। কুরআনের পৃষ্ঠা কাপড়ের সাহায্যে উল্টাতে পারবে।

عن ابن عمر رضى الله عنه عنن النبى صلى الله عليه وسلم قال: لا تقرأ الحائض والجنب شيئا من القرآن (ترمذى، باب ما جاء فى الجنب والحائض أنهما لا يقرآن القرآن-1\34، رقم-131، سنن الدارمى-1\679، رقم-1031)