মেয়েদের পর্দা করার সময় ও তার পরিমাণ

Question

মেয়েদের প্রতি কখন থেকে পর্দা করার হুকুম হয়? পর্দায় তাদের পূর্ণ শরীর ঢাকতে হবে কি-না?

Answer

মেয়েরা যখন কারীবুল বুলূগ বা বালেগা হওয়ার কাছাকাছি পর্যায়ে হয়, অর্থাৎ তারা নিজেরা কামভাব অনুধাবন করতে শুরু করে এবং তাদের দিকে দেখলে অন্য পুরুষের মনে কামভাব সৃষ্টি হয়, তখন থেকেই তাদের জন্য পর্দা করা জরুরী হয়ে পড়ে।

মেয়েদের জন্য বেগানা পুরুষ তথা যাদের সঙ্গে বিবাহ বৈধ তাদের সামনে সম্পূর্ণ শরীর ঢেকে রাখাই ফরয। তবে একান্ত জরূরত বশতঃ মুখমন্ডল, দু’হাতের কব্জা ও দু’পায়ের পাতা খোলার অনুমতি আছে। উল্লেখ্য যে, ঐ সব অঙ্গসমূহ যদিও সতরের ভিতর শামিল নয়, তথাপিও ফিতনার যামানা হওয়ার কারণে একান্ত ঠেকা না হলে, উক্ত অঙ্গও ঢেকে রাখা জরুরী। বিনা ঠেকায় গাইরে মাহরামদের সামনে মুখমন্ডল, দু’হাতের কব্জা ও দু’পায়ের পাতাও খোলা নিষেধ। সম্পূর্ণ শরীর ভালভাবে ঢাকা জরুরী। (প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া-৪/১৯৭, তালীফাতে রশীদিয়া-৪৮৫)