Masail
100%
মসজিদে প্রবেশের সময় সালাম করা
Question
অনেকে মসজিদে প্রবেশের সময় উচ্চ স্বরে সালাম করে। যারা নামাযে মশগুল থাকে তাদের এতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এ ব্যাপারে শরী‘আতের বিধান কি?
Answer
মসজিদে উপস্থিত লোকজন যদি নামায ও তেলাওয়াতের মধ্যে লিপ্ত না থাকে তাহলে সালাম করা উত্তম। আর যদি নামাযে লিপ্ত থাকে তাহলে সালাম করা নিষেধ। এ ব্যাপারে ফাতওয়ায়ে শামীতে বলা হয়েছে, যদি মসজিদে কেউ না থাকে অথবা নামাযে লিপ্ত থাকে কিন্তু তার কানে সালামের আওয়ায না পৌঁছায় তাহলে মসজিদে প্রবেশকারী এভাবে সালাম করবে “আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন”। (ফাতওয়ায়ে রহীমিয়া-২/১৫৬)