Masail
100%

মসজিদের জিনিষপত্রের ব্যবহার

Question

মসজিদের জিনিসপত্র যেমন মাইক, মাদুর বা কার্পেট ইত্যাদি জিনিষ ব্যক্তিগত কাজে ব্যবহার করার শরঈ বিধান কি?

Answer

মসজিদের মাইক, মাদুর, কার্পেট ইত্যাদি জিনিষগুলি ওয়াকফিয়া সম্পদের হুকুম রাখে। তাই এগুলি শুধুমাত্র মসজিদের কাজেই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কোন কাজে ব্যবহার করা জায়েয হবে না। এমনকি মসজিদের বাইরে অন্য কোন দ্বীনী কাজেও তা ব্যবহার করা যাবে না। (ফাতওয়া হিন্দিয়া ২/৪৫৯, রদদুল মুহতার ৪/৪৪৫)