কারো নামে প্রতিষ্ঠানের নাম রাখা

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

Question

যদি কেউ দ্বীনী প্রতিষ্ঠানের পরিচালক হয় এবং তাঁর অনুদানেই ঐ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে, তাহলে তার নামে ঐ প্রতিষ্ঠানের নামকরন করলে সুন্নাতের খেলাফ হবে কি?

Answer

প্রত্যেকটি ধর্মীয় বা দ্বীনী কাজের সাওয়াব পেতে হলে, তাকে অবশ্যই সব ধরনের পার্থিব স্বার্থ যেমন, সুনাম অর্জন, প্রসিদ্ধি লাভ, প্রশংসিত হওয়া ইত্যাদির খারাপ নিয়্যাত থেকে নিয়্যাতকে পরিষ্কার রাখতে হবে। অন্যথায় দাতা ব্যক্তি সাওয়াবতো পাবেই না, উপরন্তু সে গুনাহগার হবে। ব্যক্তি বিশেষের নামে মাদরাসা, মসজিদের নামকরন করা যদিও জায়িয আছে, তবুও দানকারী নিজে এরূপ বা শর্ত করতে পারে না। এছাড়াও সাধারণভাবে কোন ব্যক্তি বিশেষের নামে প্রতিষ্ঠানের নামকরণ না করাই উচিত। কারন এর দ্বারা তার নফস বড় হয়ে তার অবদানের সাওয়াব নষ্ট হওয়ার প্রবল আশংকা থাকে।

তবে বরকতের নিয়্যতে কোন বুযুর্গের নামে দ্বীনী প্রতিষ্ঠানের নামকরণ করা জায়িয আছে। [প্রমাণঃ বুখারী শরীফ ১:২]