মসজিদের ওকাক্ফকৃত স্থানে লাশ দাফন

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 1, 2026মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

Question

মসজিদের আশেপাশে মসজিদের নামে ওয়াকফকৃত জায়গায় কোন লাশ দাফন করা জায়িয হবে কিনা?

Answer

মসজিদের নামে ওয়াকফকৃত জায়গায় কোন লাশ দাফন করা জায়িয হবে না। হ্যাঁ, তবে ওয়াকফকৃত করার সময় লাশ দাফন করার অনুমতি দিয়ে থাকেন তাহলে দাফন করতে পারবে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৪:৪৪৫; ইমদাদুল মুফতীন ৭৮৮; ফাতাওয়া রাহীমিয়া ৬:৯৩ কিফায়াতুল মুফতী ৩:১০৮]

ওয়াকফ বিহীন মসজিদে কি জুমু‘আর নামায পড়া যায়? উক্ত মসজিদে দান করলে কি কোন সাওয়াব হবে?

জবাবঃ শর‘ঈ মসজিদের জন্য জমি ওয়াকফকৃত হওয়া জরুরী। মৌখিকভাবে ওয়াকফকৃত হোক বা লিখিতভাবে ওয়াকফ্কৃত হোক। ওয়াকফকৃত ছাড়া মসজিদ হলেসেটা, শর‘ঈ মসজিদ হবে না। মালিকের নিকট থেকে অনুমতি নিয়ে মসজিদ তৈরী করলে, নামাযের ঘর হবে এবং সেখানে জুমু‘আ অন্য যে কোন নামাযের বিনা দ্বিধায় পড়া যাবে এবং জামা‘আয়াতে সাওয়াব হাসিল হবে। তবে সেখানে শর‘ঈ মসজিদের জামা‘আতের ন্যায় সাওয়াব হাসিল হবে না। উক্ত নামাযের জন্য দান করলে, দানের সাওয়াব হবে। তবে ওয়াকফকৃতজমিতে নির্মিত শর‘ঈ মসজিদে দান করার মত সাওয়াব হবে না। উল্লেখ্য যে, মালিক যদি কখনো উক্ত ঘর সরিয়ে নেয়ার আদেশ দেয়, তাহলেও সরিয়ে নেয়া জরুরী। [প্রমাণ ইমদাদুল মুফতীন ৭৭১-৮১২-৮১৩; আলমগীরী ২:৪৫৪]