সন্তানের চিকিৎসা খরচ বহন করা

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 16, 2026বিবাহ তালাক

Question

হযরতের কাছে আমার প্রশ্ন হল, এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছে। তাদের চার পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। সন্তানটি প্রায়ই অসুস্থ থাকে। সন্তানটি মা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ায় ভালভাবে চিকিৎসা করাতে সক্ষম নয়। তাই এমতাবস্থায় উক্ত সন্তানকে মায়ের কাছে রাখা যাবে কি ? নাকি পিতা রেখে দিতে পারবে ?

Answer

সন্তানের চিকিৎসা খরচ বহন করার পিতার দায়িত্ব। যদি সন্তানকে তার মায়ের কাছে রেখেই চিকিৎসা করা সম্ভব হয়, তাহলে তাই করতে হবে। এ বয়সী সন্তানকে মা থেকে আলাদা করবে না। হ্যাঁ, যদি মায়ের কাছে রেখে চিকিৎসা করা সম্ভব না হয়, আর চিকিৎসা না করালে সন্তানের প্রাণের ঝুকি হয়, তাহলে চিকিৎসাকালীন সময় পর্যন্ত সন্তানকে পিতা তার কাছে রাখতে পারবে।

والحضانة تثبت للام; الا ان تكون مرتدة;.. او فاجرة. او غير مأمونة ذكره فى المجتبى بان تخرج كل وقت وتترك الولد ضائعا