ক্লাশে অনুপস্থিতির জরিমানা

মুফতী মনসূরুল হক সাহেবJanuary 5, 2026বান্দার হক, মসজিদ মাদরাসা

Question

অনুপস্থিতির জন্য জরিমানা নেয়া জায়িয আছে কিনা?

Answer

অনুপস্থিতির কারনে আর্থিক জরিমানা আদায় করা জায়িয নয়। তবে যদি এরূপ আইন থাকে যে, অনুপস্থিত থাকলে, জরিমানা দিতে হবে, তাহলে ছাত্রের সংশোধন হওয়ার পর বৎসরের শেষে তার জরিমানার টাকা তাকে ফেরত দিয়ে দিবে। উল্লেখিত নিয়মে জরিমানা জায়িয হবে। জরিমানার বিকল্প হিসেবে নির্ধারিত পরিমাণ অনুপস্থিতির কারনে ভর্তি বাতিল করে দেওয়া যেতে পারে। অতঃপর ভর্তি হতে চাইলে নির্ধারিত ফিস দিয়ে ভর্তি হবে। [প্রমাণঃ ফাতাওয়া শামী ৩:১৯৫, ইমদাদুল ফাতাওয়া ২:৫৩৬-৫৪২]