Masail
100%
কুরআনের মোট আয়াত
Question
কুরআন শরিফে ৬৬৬৬ টা আয়াত শুনে আসতেছি কিছু আহলে হাদিস ভাইদের কাছ থেকে শুনতেছি ৬৬৬৬ টা আয়াত নাই এটা নাকি হানাফিদের মন গড়া কথা এটার সঠিক ?
Answer
কুরআনের মোট আয়াত সংখ্যা ৬২৩৬টি। ৬৬৬৬টি হবার কোন সম্ভাবনা নেই। এটি গলদ মশহুর।
আর এ বিষয়ে আহলে হাদীস আর হানাফী টেনে আনা বোকামী। এ বিষয়ের সাথে মাজহাবী মতবিরোধ নেই। এটি কিরাত ও তাজবীদ বিশেষজ্ঞদের বিষয়। মাযহাব ও লা-মাযহাব এখানে বিবেচ্য বিষয় নয়।
বিস্তারিত দেখতে হলে পড়ুনঃ আলকাউসার, কুরআনুল কারীম সংখ্যা-৮৭-১৬১ পৃষ্ঠা, প্রকাশকাল ২০১৬ ঈসাব্দ।