কা’বা শরীফের ছবি সম্বলিত জায়নামায ব্যবহার
Question
প্রায় প্রত্যেকটি মসজিদেরই ইমাম সাহেব, মুয়াযযিন সাহেব ও নিদিষ্ট কয়েকজনের জন্য কয়েকটি জায়নামায সার্বক্ষণিকভাবে বিছানো থাকে। উক্ত জায়নামায সমূহে কা’বা শরীফের ছবি আছে। ইমাম সাহেব, মুয়াযযিন সাহেবসহ মসল্লীগন নির্দ্বিধায় উক্ত জায়নামাযে এবং কা’বা শরীফের ছবির উপর পা রেখে হাটা চলা করেছেন, কোন সতর্কতা নেই, কোন আফসোস নেই। ধর্মীয় বিধানে এর ফয়সালা কি?
Answer
মুয়াযযিন বা অন্য কোন মুসল্লীর জন্য এইভাবে জায়নামায বিছিয়ে রেখে জায়গা দখল করা ঠিক নয়। কারণ- মসজিদ আল্লাহর ঘর, এখানে বাদশাহ/ফকির সকলের সমান অধিকার। যে আগে পৌঁছবে সেই ইমামের পিছনের সামনের কাতারে জায়গা পাবে। জায়নামায বিছিয়ে মুসল্লীদের অধিকার খর্ব করার অধিকার কারো নেই।
কা’বা ঘর ও মসজিদে নববীর ﷺ ছবির উপর পা রাখা অনুচিত। তা বাহ্যতঃ আমাদের পরিপন্থী। এ ধরনের মুসল্লা ব্যবহার না করা উত্তম। তবে যেহেতু এটা ছবিই মাত্র তাই এ নিয়ে বাড়াবাড়িও না করা চাই। [প্রমাণঃ খাইরুল ফাতাওয়া ২:৪১৯; আহসানুল ফাতাওয়া ৬:৪৫৭]