মাদরাসার উস্তাদ মুকীম নাকি মুসাফির

আহলে হক মিডিয়াJuly 29, 2025নামায, সফর ও মুসাফির

Question

আমার প্রশ্ন হল, আমি ঢাকায় একটি মাদরাসায় খিদমাত করি। মাদরাসায়ই থাকি। আমার বাড়ি সিলেট। বিবি বাচ্চা সিলেটেই থাকে। অনেক সময় প্রতি সপ্তাহে বাড়িতে যাই। আবার অনেক সময় দুই সপ্তাহ বা এক মাস পরেও যাই।

আমার প্রশ্ন হল, আমার চাকুরীস্থল মাদরাসায় যদি পনের দিনের কম অবস্থানের নিয়তে থাকি, তাহলে আমি মুকীম নাকি মুসাফির? দয়া করে জানাবেন।

Answer

যদি কোথাও ব্যক্তি অবস্থান করে। সেখানে তার বিবি বাচ্চা তথা পরিবার না থাকলেও যদি সেখানেই সর্বদা থাকার নিয়ত থাকে। তাহলে সেটি ওয়াতানে আসলী এর হুকুমে চলে আসে। এক্ষেত্রে যদিও পরিবার নিয়ে অবস্থান না করে, তবু উক্ত ব্যক্তি সেখানে অবস্থানকালে মুকীমই ধরা হবে। মুসাফির নয়।

সেই হিসেবে যেহেতু আপনি ঢাকায় মাদরাসায় পড়ান। আর এখানেই আপনি থাকার নিয়ত করেছেন। তাই ঢাকায় যখনি প্রবেশ করবেন আপনি মুকীম হয়ে যাবেন। তাই পূর্ণ নামাযই পড়তে হবে। কসর পড়া যাবে না।

أو توطنه بأن اتخذها دارا، وليس من قصده الارتحال عنها بل التعيش بها وإن لم يتأهل بها (طحطاوى على الدر، كتاب الصلاة، باب صلاة المسافر-1/336)

أى عزم على القرار فيه، وعدم الارتحال وإن لم يتأهل (رد المحتار، كتاب الصلاة، باب صلاة المسافر-2/614)

وطن أصلى: وهو الذى ولد فيه الإنسان أو له فيه زوج فى عصمته، أو قصد أن يرتزق فيه، وإن لم يولد به، ولم يكن له به زوج (الفقه على مذاهب الأربعة، ما يبطل به القصر، وبيان الوطن الأصلى وغيره، دار الفكر-1/480)