বাথরুমে দুয়া পড়া

মুফতী মনসূরুল হক সাহেবSeptember 29, 2025উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

Question

আমাদের দেশের বাথরুম বলতে আমরা সাধারনত বুঝি যে,যেখানে একই সাথে গোসল, পেশাব, পায়খানা করা যায়। আমার প্রশ্নটি হচ্ছে বাথরুমে তো জিকির করা যাবে না। তাহলে যখন আমরা বাথরুমে অযু করবো তখন কি অযুর দোআ করব কিনা ? অযু করার সময় প্রতি অঙ্গ ধোবার সময় কালেমায়ে শাহাদাৎ পড়া যাবে কিনা?

Answer

যদি বাথরুমের ভিতর টয়লেট তথা পায়খানা করার কমোড ও অযু করার ট্যাপের মাঝখানে কোন দেয়াল থাকে, তাহলে অযুর দুআ ও অন্যান্য দুআ অযুর সময় পড়া যাবে। কিন্তু যদি মা কমোড ও অযু করার ট্যাপের মাঝে কোন দেয়াল না থাকে, তাহলে দুআ পড়া যাবে না। আর বর্তমানের এটাচট বাথরুমগুলোতে মাঝখানে সাধারণত দেয়াল থাকে না, তাই এসব বাথরুমে অযু করার সময় মুখে উচ্চারণ করে দুআ করা যাবে না। তবে মুখে উচ্চারণ না করে মনে মনে করা যাবে।

ويدخل الخلاء ممدودا ; المتوضأ والمراد بيت التغوط ;برجله اليسرى ابتداء مستور الرأس استحبابا تكرمة لليمنى لأنه مستقذر يحضره الشيطان “و” لهذا “يستعيذ” أي يعتصم “بالله من الشيطان الرجيم قبل دخوله” وقبل كشف عورته الخ

قوله: “قبلدخوله” الأولىالتفصيلوهوإنكانالمكانمعدالذلكيقولقبلالدخولوإنكانغيرمعدلهكالصحراءففيأوإنالشروعكتشمهالثيابمثلاقبلكشفالعورةوإننسيذلكأتىبهفينفسهلابلسانه (حاشيةالطحطاوىعلىمراقىالفلاح-51)