Masail
100%
মসজিদে থাকা খাওয়ার হুকুম
Question
ইসলামের দৃষ্টিতে মসজিদে থাকা জায়েয না নাজায়েয। তাবলীগী ভাইরা মসজিদে থাকেন, খাওয়া দাওয়া করেন তার কি হুকুম?
Answer
মুসাফির বা অন্য কারো অবস্থা যদি এমন হয় যে, মসজিদ ছাড়া অন্য কোথাও থাকার কোন ব্যবস্থা নেই, তাহলে বিশেষ প্রয়োজনের খাতিরে ইতিকাফের নিয়তে মসজিদে থাকা জায়েয। তবে শর্ত হচ্ছে লক্ষ্য রাখতে হবে, যেন মসজিদের কোন রকম অবমাননা না হয় অন্যথায় মাকরূহ হবে। যে সব লোক সর্বাবস্থায় মসজিদে থাকাকে নাজায়েয বলে থাকেন তারা যে ইলমে ফিকাহ সম্পর্কে অজ্ঞ সেটা তারই পরিচয় বহন করে। তাবলীগী ভায়েরা যেহেতু ইতিকাফের নিয়তেই মসজিদে অবস্থান করে থাকেন এবং তারা মসজিদের অবমাননা ও অসম্মান নয় বরং মসজিদের ইযযত বাড়ানো ও ধর্মের প্রচার-প্রসারেই সর্বদা লিপ্ত তাই তাদের বেলায় অহেতুক প্রশ্ন উত্থাপন করা একান্তই নির্লজ্জতা ও ধর্মহীনতার পরিচায়ক। (কিফায়াতুল মুফতী ৩/১১৯)