উঁচু আওয়াজে জিকির
Question
উঁচু আওয়াজে জিকির করার হুকুম কী ? অনেক আলেমগণই এটাকে নাজায়েজ বলে থাকেন।
Answer
নিম্ন স্বরে জিকির করা উত্তম। কিন্তু কয়েকটি শর্ত সাপেক্ষে উঁচু স্বরেও জিকির করাও জায়েজ আছে।
যেমন-
১- অন্য কারো ইবাদতে বিঘ্ন না হতে হবে।
২- অন্যের ঘুমের ক্ষতি না হতে হবে।
৩- লৌকিকতামুক্ত হতে হবে।
৪- জিকিরকারীর নফসের আত্মশুদ্ধির উন্নতির আশা থাকতে হবে।
ইত্যাদি শর্ত সাপেক্ষে জোরে জিকির করা জায়েজ আছে।
قُلِ ادْعُوا اللَّهَ أَوِ ادْعُوا الرَّحْمَٰنَ ۖ أَيًّا مَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَٰلِكَ سَبِيلًا [١٧:١١٠]
বলুনঃ আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন। [সূরা বনী ইসরাঈল-১১০]
أَنَّ أَبَا مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ، «أَنَّ رَفْعَ الصَّوْتِ لِلذِّكْرِ حِينَ يَنْصَرِفُ النَّاسُ مِنَ الْمَكْتُوبَةِ، كَانَ ذَلِكَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، وَأَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ: «كُنْتُ أَعْلَمُ إِذَا انْصَرَفُوا بِذَلِكَ وَأَسْمَعُهُ»
ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে লোকেরা ফারয সলাত শেষে উচ্চস্বরে তাকবীর বলতো। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এভাবে উচ্চস্বরে তাকবীর বলা শুনে আমি বুঝতে পারতাম যে,লোকদের সলাত সমাপ্ত হয়েছে। [সুনানে আবু দাউদ, হাদীস নং-১০০৩]
وأجمع العلماء سلفا وخلفا على استحباب ذكر الله تعالى جماعة في المساجد وغيرها من غير نكير إلا أن يشوش جهرهم بالذكر على نائم أو مصل أو قارىء قرآن كما هو مقرر في كتب الفقه وفي الحلبي الأفضل الجهر بالقراءة إن لم يكن عند قوم مشغولين ما لم يخالطه رياء اهـ (حاشية الطحطاوى على مراقى الفلاح-318)
وَقَدْحَرَّرَالْمَسْأَلَةَفِيالْخَيْرِيَّةِوَحَمَلَمَافِيفَتَاوَىالْقَاضِيعَلَىالْجَهْرِالْمُضِرِّوَقَالَ: إنَّهُنَاكَأَحَادِيثَاقْتَضَتْطَلَبَالْجَهْرِ،وَأَحَادِيثَطَلَبَالْإِسْرَارِوَالْجَمْعُبَيْنَهُمَابِأَنَّذَلِكَيَخْتَلِفُبِاخْتِلَافِالْأَشْخَاصِوَالْأَحْوَالِ،فَالْإِسْرَارُأَفْضَلُحَيْثُخِيفَالرِّيَاءُأَوْتَأَذِّيالْمُصَلِّينَأَوْالنِّيَامِوَالْجَهْرُأَفْضَلُحَيْثُخَلَامِمَّاذُكِرَ،لِأَنَّهُأَكْثَرُعَمَلًاوَلِتَعَدِّيفَائِدَتِهِإلَىالسَّامِعِينَ،وَيُوقِظُقَلْبَالذَّاكِرِفَيَجْمَعُهَمَّهُإلَىالْفِكْرِ،وَيَصْرِفُسَمْعَهُإلَيْهِ،وَيَطْرُدُالنَّوْمَوَيَزِيدُالنَّشَاطَاهـ (ردالمحتار،كتابالحظروالإباحة،فصلفىالبيع-9/570)