Masail
100%

নখপালিশ থাকা অবস্থায় উযু গোসলের হুকুম

Question

নখপালিশ ব্যবহার করলে উযু হবে কি-না?

Answer

উযুর মধ্যে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধোয়া ফরজ, তার একচুল পরিমাণ জায়গা শুকনা থেকে গেলে বা সেখানে পানি না পৌছলে উযু হবে না। নখপালিশ লাগানোর কারণে নখে পানি পৌছে না। অথচ নখে পানি পৌছানো ফরজ। তাই নখপালিশ লাগালে উযু ও ফরজ গোসল কিছুই হবে না। বরং, সে নাপাক থেকে যাবে এবং তার নামায, কুরআন তিলাওয়াত কিছুই জায়িয হবে না, বরং হারাম হবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:২৭]

ذكر الخلاف في شرح المنية في العجين واستظهر المنع لان فيه لزوجة صلابة تمنع نفوذ الماء. (رد المختار:1/143)