Masail
100%
রোযা অবস্থায় দাঁত তোলা
Question
রোযা অবস্থায় দাঁত তোলা যাবে কী?
Answer
রোযা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েয আছে। তবে অতি প্রয়োজন না হলে এমনটি করা মকরূহ। মুখে লাগানো ওষুধ যদি গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশী বা সমপরিমাণ রক্ত যদি গলায় চলে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে। সুতরাং এক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। (আহসানুল ফাতওয়া- ৪/৪৩৬)