ইসলামী আইনকে নিজের হাতে তুলে নেয়া
Question
ইসলামী রাষ্ট্র ঘোষণা হওয়ার পরও যদি দেশে ইসলামী আইন চালু না হয়, তবে ব্যক্তিগতভাবে কেউ যদি ইসলামী আইনকে নিজের হাতে তুলে নেয় যেমন, চুরি করলে, হাত কেটে দেয়া; যিনা করলে, রজম করা ইত্যাদি, তবে প্রচলিত আইনের অপরাধী হলেও খোদার আইনে সে কি অপরাধী সাবস্ত হবে?
Answer
ইসলামী রাষ্ট্র বলতে ঐ রাষ্ট্রকে বুঝায়, যার সংবিধান কুরআন-সুন্নাহ ভিত্তিক। ইসলামী সংবিধান ছাড়া শুধু ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেই তাকে ইসলামী রাষ্ট্র বলা যাবে না। রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, আর ইসলামী রাষ্ট্র এক কথা নয়। ইসলামী রাষ্ট্র হলে, সেখানে ইসলামী আইন জারী না হওয়ার প্রশ্নই আসে না। তারপরেও যদি নব গঠিত ইসলামী হুকুমত ইসলামী দণ্ডবিধি চালু করতে বিলম্ব করে, তাহলে জনগণ ইসলামী হুকুমতের রাষ্ট্র প্রধানকে আইন জারী করতে বাধ্য করবে। কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে কখনো আইন হাতে তুলে নিতে পারবে না। কেউ নিলে, সে ব্যক্তি আল্লাহর দরবারে গুনাহগার হবে। কারণ, কুরআন তাকে এ দায়িত্ব দেয়নি। [প্রমাণঃ হিদায়া ২:৫১১, ফাতাওয়ায়ে শামী ৪:৬৫, বাদায়েয়ুস সানায়ে ৭:৫৭ ফাতাওয়া দারুল- ১২:১৯৮]