Masail
100%

ই’তিকাফ অবস্থায় হাফেজ সাহেবের অন্য মসজিদে তারাবীহ পড়ানো

Question

কোন হাফেজ এক মসজিদে ই’তিকাফ করা অবস্থায় অন্য মসজিদে গিয়ে নামায পড়াতে পারবে কি- না?

Answer

যদি হাফেজ সাহেব ই’তিকাফ করার সময় এরূপ নিয়্যত করে যে, আমি অত্র মসজিদে ই’তিকাফ করব এবং তারাবীর সময় গিয়ে অন্য মসজিদে নামায পড়াবো, তাহলে তারাবীহ পড়ানোর জন্য অন্য মসজিদে যাওয়া জায়িয হবে। তবে তার ই’তিকাফ সুন্নাতে মুআক্কাদাহ হিসাবে আদায় হবেনা বরং নফল ই’তিকাফ বলে গণ্য হবে।

আর যদি ই’তিকাফের সময় এ ধরনের নিয়্যত না করে তাহলে তারাবীহের জন্য অন্যত্র যাওয়া সহীহ হবে না। গেলে তার সেদিনের ই’তিকাফ ভঙ্গ হয়ে যাবে এবং পরে কাযা করতে হবে। [প্রমানঃ ফাতাওয়ায়ে আলমগীরী ১:২১২, ফাতাওয়ায়ে দারূল উলুম ৬:৫১২]

ولو شرط وقت النذر والالتزام انه يخرج الي عبادة المريض وصلاة الجنازة وحضور مجلس العلم يجوز له ذلك- [عالمكيري:1/212]