আকামা ছাড়া টাকা উপার্জন
Question
আমি একজন সৌদি প্রবাসি আর কাজের সংকট ও আকামার টাকা অতিরিক্ত বেশি হওয়ায় অনেক লোক আকামা বানাতে পারে না। এখন আমার জানার বিষয় হলো আমরা যে আকামা ছাড়া টাকা উপার্জন করে দেশে পাঠায় এটা কি আমাদের জন্য হালাল হবে?
Answer
আকামা ছাড়া উক্ত রাষ্ট্রে থাকা আপনাদের জন্য উচিত নয়। কারণ, ধরা পড়লে আপনাদের উপর বিপদ নেমে আসতে পারে। আর নিজেকে বিপদের দিকে ঠেলে দেয়া উচিত নয়। শরীয়ত বিরোধী নয়, এমন রাষ্ট্রীয় আইন মানা জরুরী। তাই আপনাদের উচিত আকামা তৈরী করে নেয়া। তবে আকামা ছাড়া অবস্থান করা অনুচিত হলেও সেখানে থেকে হালাল উপার্জনের টাকা হারাম হবে না। বরং হালাল হবে।
عن حذيفة قال : قال رسول الله صلى الله عليه و سلم لا ينبغي للمؤمن أن يذل نفسه قالوا وكيف يذل نفسه ؟ قال يتعرض من البلاء لما لا يطيق (سنن الترمذى، كتاب الفتن، باب ما جاء في لانهي عن سب الرياح، باب منه، رقم الحديث-2254
হযরত হুযায়ফা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, কোন মুমিনের জন্য উচিত নয় নিজেকে অপমানিত করা। সাহাবারা বললেন-কিভাবে ব্যক্তি নিজেকে অপমানিত করে? তিনি বললেন-অনুচিত বিপদে নিজেকে জড়িয়ে ফেলার মাধ্যমে। {সুনানে তিরমিযী, হাদীস নং-২২৫৪, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪০১৬, মুসনাদে আহমাদ, হাদীস নং-২৩৪৪৪, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-২৭৯০, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-১৪১১, শুয়াবুল ঈমান, হাদীস নং-১০৩৩০, মুসনাদুশ শিহাব, হাদীস নং-৮৬৭}
إنالمسلميجبعليهأنيطيعأميرهفىالأمورالمباحة،فإنأمرالأميربفعلمباحوجبتمباشرته،وإننهىعنأمرمباححرامإرتكابه،ومنهناصرحالفقهاؤبأنطاعةالإمامفيماليسبمعصيةواجبة (تكملةفتحالملهم،بابوجوبطاعةالأمراء-3/323)