Masail
100%

পিতা-মাতা একজন মুসলমান ও একজন কাফির হলে সন্তানের জানাযা

Question

পিতা-মাতার একজন যদি মুসলমান হয় এবং অন্যজন যদি অমুসলিম থেকে যায়, তবে তাদের ঔরশের সন্তান মারা গেলে, তার জানাযা পড়া হবে কি-না?

Answer

পিতা-মাতার কোন একজন মুসলমান হলে, নাবালক সন্তানকে মুসলমান গন্য করে তার জানাযার নামায পড়তে হবে এবং মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে হবে।

[প্রমাণঃ আদ্দুররুল মুখতার ৩:১৯৬]