Masail
100%
পাথর, কয়লা বা চুনা দ্বারা লেপা দেয়ালে তায়াম্মুম করা
Question
কয়লা বা পাথর কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে কিনা ? চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে ধূলাবালি না থাকা সত্ত্বেও তায়াম্মুম হবে কি-না?
Answer
কাঠের কয়লা দ্বারা তায়াম্মুম করলে তায়াম্মুম সহীহ হবে না। তবে পাথরী কয়লা দ্বারা তায়াম্মুম সহীহ হবে। পাথরী চুনা মাটিরই এক প্রকার। আর মাটির যাবতীয় প্রকার দ্বারা তায়াম্মুম করা জায়িয। অতএব চুনা দ্বারা প্রলেপিত দেয়ালে তায়াম্মুম করা জায়িয হবে, ঐ দেয়ালে ধুলাবালি থাক বা না থাক। [আদ দুররুল মুখতার, ১:২৩৯, ফাতাওয়া আলমগীরী ১:২৬, আল বাহরুর-রায়িক ১:১৪৭-১৪৯, হিদায়া ১:১১২, ফাতওয়ায়ে দারুল উলূম ১:২২৪, আহসানুল ফাতাওয়া ২ : ৫৭, ফাতাওয়া খলীলীয়া ৭৫]
وتيمم بطاهر من جنس الارض...........فيجوز التيمم بالتراب و الرمل والسبحة المنعقدة من الارض.......الخ- [الفتاوي الهندية 1/26]