মাযহাব কি সর্ব অবস্থায় গ্রহণীয়
Question
মাজহাব কি সর্ব অবস্থায় গ্রহণীয়? যদি গ্রহণীয় না হয়, তাহলে ঠিক কোন কোন অবস্থায় কেন মাজহাব বর্জন গ্রহণীয়? তা একটু ব্যাখ্যা করবেন।
Answer
আপনি প্রথমে মাযহাব কী? এটা জানুন। তাহলে কোথায় গ্রহণীয় আর কোথায় বর্জনীয় তা নিজেই বুঝতে পারবেন। মাযহাব হল পথ। যার গন্তব্য হল কুরআন ও সুন্নাহ। সহজ কথায় কুরআন ও সুন্নাহ বুঝার সহজ পথের নাম হল, মাযহাব। আর মাযহাব মানার প্রয়োজন হয় ৫ প্রকার মাসআলায়। আমাদের ওয়েব সাইটে বিস্তারিত লেখা আছে “তাকলীদের হাকীকতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা” শিরোনামে।
তাকলীদের হাকীকতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা
প্রবন্ধটি পড়লে আশা করি সব উত্তর পেয়ে যাবেন।
এখানে সংক্ষেপে শুধু বলি যে, পাচ প্রকার মাসআলায় মাযহাবের দ্বারস্ত হতে হয়। যথা-
১) মাসাইলে গায়রে মানসূসাহ। তথা কুরআন ও হাদীসে বাহ্য শব্দে যেসব বিষয়ের বিধান নেই।
২) মাসাইলে মানসূসায়ে মুতাআরিজা। তথা কুরআন ও হাদীসে আছে কিন্তু বাহ্যত বিপরীতমুখী।
৩) মাসাইলে মানসূসায়ে মুহতামিলাতুল মাআনী। তথা কুরআন ও হাদীসে আছে কিন্তু অনেক অর্থবোধক।
৪) মাসাইলে মানসূসায়ে মুজমালা। তথা কুরআন ও হাদীসে আছে কিন্তু সংক্ষিপ্ত।
৫) মাসাইলে মানসূসায়ে গায়রে মুতাআইয়্যিনাতিল আহকাম। তথা কুরআন ও হাদীসে আছে কিন্তু হুকুম বর্ণিত নেই।
এ ৫ প্রকার মাসআলায় আমরা গায়রে মুজতাহিদরা মাযহাবের অনুসরণ করি। আর বাকি মাসআলায় মাযহাব মানার কোন প্রয়োজন নেই।