الهمزة

الهمزة

আল-হুমাযা

Ayah ৯ · Meccan · Para ৩০

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ

বহু দুঃখ আছে প্রত্যেক এমন ব্যক্তির, যে পেছনে অন্যের বদনাম করে (এবং) মুখের উপরও নিন্দা করে।

الَّذِیۡ جَمَعَ مَالًا وَّعَدَّدَہٗ ۙ

যে অর্থ সঞ্চয় করে ও তা বারবার গুণে দেখে।

یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ

সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবি করে রাখবে।

کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫ۖ

কক্ষণও নয়। তাকে তো এমন স্থানে নিক্ষেপ করা হবে, যা চূর্ণ-বিচূর্ণ করে ফেলে।

وَمَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ

তুমি কি জান সেই চূর্ণ-বিচূর্ণকারী জিনিস কী?

نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ

তা আল্লাহর প্রজ্বলিত আগুন।

الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ

যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে

اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ

নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে।

فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪

যখন তারা (আগুনের) লম্বা-চওড়া স্তম্ভসমূহের মধ্যে (পরিবেষ্টিত) থাকবে।