الكوثر
আল-কাওসার
Ayah ৩ · Meccan · Para ৩০
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
اِنَّاۤ اَعۡطَیۡنٰکَ الۡکَوۡثَرَ ؕ
(হে রাসূল!) নিশ্চয়ই আমি তোমাকে কাওছার দান করেছি।
فَصَلِّ لِرَبِّکَ وَانۡحَرۡ ؕ
সুতরাং তুমি নিজ প্রতিপালকের (সন্তুষ্টি অর্জনের) জন্য নামায পড় ও কুরবানী দাও।
اِنَّ شَانِئَکَ ہُوَ الۡاَبۡتَرُ ٪
নিশ্চয়ই তোমার যে শত্রু তারই শেকড় কাটা।